যেমন করে জড়িয়ে ধরা।
অল্প সুরে, স্পষ্ট মনে, অন্য কথায়। অন্য গানে। সুমনে। ধুলো-ময়লা-মাখা ধোঁয়া মাখানো ফুসফুসে। বিবাদিবাগে।ওই হাঁটু-জলে ঢেকে থাকা চকিত ম্যানহোলে, মিউনিসিপালিটির মিচকি হাসিতে। দেওয়ালে দেওয়ালে ফুটে থাকা আব্দারে, আমাদের ভোটে। ফুটপাথের দোকানি আর আমাদের হাঁটতে না পারায় সম্প্রীতিতে, মিনিবাসে ঘামে। বাংলা মনে কলকাতা বুঝে,ফালতু বিলেত খুঁজে, ভুল বুঝে।
যেমন করে মা’য়ের জড়িয়ে ধরা।
এক পরিচিতের আজ চাকরি গ্যালো।
শহর জুড়ে বেফালতু ঘুরে, বাড়ি ফিরে, সে বৃদ্ধা মা’কে জড়িয়ে ধরলে; একটু চিকচিক করে শ্বাস নেবে বলে। মা বলে উঠলেন “আচমকা এত আদর কেনো খোকা ? প্রমোশন পেলি নাকি আজ রে ? মাইনে বাড়বে তোর? তবে এবার একবার পুরী ঘুরে আসবো কেমন ? সেই কবে তোর বাবার সাথে গেছিলাম। তখন তুই পেটে”

মা’র বুকে দম বন্ধ হয়ে আসে। কত প্রশ্ন মা’য়ের, ম’য়ের কত জাপটে ধরা।
“ হ্যাঁ মা, প্রমোশন। দেড়-হাজার টাকা ইঙ্কৃমেণ্ট। তোমার গায়ের এই চাদরে আর ডিসেম্বর মানবে না, আসছে রবিবার গড়িয়াহাট থেকে একটা জব্বর শাল এনে দেবো, কেমন ?”
No comments:
Post a Comment