
সপ্তমী :
সকাল ৭ ঘটিকা – লুচি + ছোলার ডাল নারকোল দিয়ে + বেগুন ভাজা + ভীম নাগ সন্দেশ
বেলা ১১ ঘটিকা - দেবী প্রসাদ (চাল-কলা, শসা, আপেল ইত্যাদি) + কোকা-কোলা
দ্বিপ্রহর ২ ঘটিকা - নুন, লেবু, ভাত, বেগুনী, ঝুড়ি আলু ভাজা, সোনা মুগের ডাল, মাছের মাথা দিয়ে বাঁধা কপির তরকারী, রুই মাছের কালীয়া, মৌরলা মাছের ঝোল, খেজুরের চাটনি, ছানার পায়েস
বৈকাল ৫ ঘটিকা - লেবুর সরবত
সন্ধ্যে ৬ ঘটিকা - পাঁঠার ঘুগনি, ঘটি-গরম চানাচুর মিশ্রণ, দই-ফুচকা + ঠান্ডা পানীয়
রাত্রি ১০ ঘটিকা - রকমারি কাবাব, মুর্গ-মুসল্লাম, মাটন বিরিয়ানী, ফির্নি, কে সি দাসের রসগোল্লা, মিষ্টি পান
অষ্টমী :
বেলা ১০ ঘটিকা - অঞ্জলি-ক্রিয়া সমাপনে; রাধা বল্লভী, আলুর দম, জিলিপি, চন্দননগরের জল-ভরা সন্দেশ
দ্বিপ্রহর ২:৩০ ঘটিকা - লেবু, নুন, ভেটকী ফ্রাই, কাজু-কিশমিশ পোলাও, কষা মাংস, চাটনি,পাঁপড়, চমচম।
সন্ধ্যে ৬ ঘটিকা - আলু-কাবলী, ফিশ-চপ, পেয়াঁজী, মটন-কাটলেট। ডাব-সরবত।
রাত্রি ১০ ঘটিকা - অষ্টমী-পুজোর প্রসাদ-ভোগ: নারকোল-বাদাম মেশানো শুকনো খিচুড়ি,আলু ভাজা, ফুল-কপি ভাজা, বরবটি ভাজা, কুমড়ো ভাজা, বাঁধা কপির নিরামিষ তরকারী, আলু-পটলের তরকারী, চাটনি, রসগোল্লা, নারকোলের সন্দেশ
নবমী :
সকাল ৭ ঘটিকা - লুচি, আলু ভাজা, মোহনভোগ, সিমুই-পায়েস,মিহি দানা
বেলা ১১ ঘটিকা - দেবী প্রসাদ (চাল-কলা, শসা, আপেল ইত্যাদি) + কোকা-কোলা
দ্বিপ্রহর ২ ঘটিকা -চিকেন ললিপপ, স্প্রিং-রোল,চিকেন শেজয়ান, মিক্সড ফ্রায়েড রাইস, আইস-ক্রীম
বৈকাল চার ঘটিকা -পাড়া-ব্যাপী ফুচকা-ভক্ষণ প্রতিযোগিতা।
সন্ধ্যে ৭ ঘটিকা -ডাবল এগ-ডাবল মটন-রোল, চিংড়ি-চপ, চিকেন আফগানি কাটলেট, কোকা-কোলা
রাত্রি ১১ ঘটিকা -বঙ্গ-রুচির মোগলাই পরোটা, আলুর তরকারী সহ, মটন রেজালা, লিমকা
দশমী:
সকাল ৭ ঘটিকা -হিং’এর কচুরী, ছোলার ডাল, ঝাল-মিষ্টি আলুর তরকারী, ল্যাংচা, সন্দেশ
দ্বিপ্রহর ১ ঘটিকা -নুন, লেবু, কুমড়ো ফুলের চপ,মুসুরির ড়ালের বড়া, বেগুন ভাজা, ফুলকপির রোস্ট, মাছের মাথা দিয়ে মুগের ডাল, তোপ্সে ফ্রাই, পটলের দোরমা,মোচার ঘণ্ট, কাঁকড়া মাছের ঝোল, খাসির মাংস, চাটনি, ছানার পায়েস
বৈকাল ৫ ঘটিকা - সিদ্ধি প্রস্তুতি পর্ব এবং সিদ্ধি পান। সন্দেশ, লেডিকেনি, কিশমিশ সহযোগে।
রাত্রি ৯ ঘটিকা - বিসর্জনত্তর গুঁজিয়া এবং নারকোল নাড়ু ভক্ষণ।
রাত্রি ১১ ঘটিকা - নারকোল দেওয়া ঘুগনি, নিমকি, নারকোল নাড়ু, নিমকি, মাখা-সন্দেশ, ক্ষীরের সন্দেশ, পায়েস।
বিশেষ দ্রষ্টব্য
“উক্ত দিন গুলোতে, জেলুসিল পকেটে সদা-প্রস্তুত না রাখা, বাঙ্গালিয়ানার নিরিখে একান্তই আহাম্মকি”
খেয়ে যাও... ছবিটাতে মনে হচ্ছে আগুন গিলতে যাচ্ছ!
ReplyDeleteEgulo shob shotti shotti khawa hoechilo na ki wish list?
ReplyDeleteAmader ekhane pujo ekdin hoe. ami sara october mash tai katalam pauruti kheye.