রাজা হলে রাজ্য ছেড়ে দিতাম। অমলেটের অর্ধেক দিয়ে দিতাম। মানি-ব্যাগ থেকে শেষ মুচমুচে নোট খানা বিলিয়ে দিতাম। পুরনো বই কেনা ছেড়ে দিতাম। প্রেমিকাকে ফাঁকি দিতাম। বৃষ্টির সন্ধ্যেয় ফুলুরির বদলে পেঁপে-সেদ্ধ খেতাম।
চিরঞ্জিত যদি সিনেমেয় সুরে একটি বার আমায় “ এই ভাই” বলে ডাকতেন, “ দাদা” সুরে ঢেঁকুর তুলতে তুলতে মূর্ছা যেতাম।
No comments:
Post a Comment